1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf-২৪ বোতল, WINCEREX-১১ বোতল, VODKA- ০২ উদ্ধার গ্রেফতার-০১ (এক) জন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্ভোদন। খুলনার মানুষের নতুন কর্মসংস্থানের আশার আলো দর্শনা থানা এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

বিক্রেতাকে টাকা দিতে হবেনা গরু প্রতি ৪০০ ও ছাগল প্রতি ২০০ টাকা ছাড় নির্ধারনে পবার দামকুড়া পশুহাট চালু

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৯২ বার পঠিত

বিক্রেতাকে টাকা দিতে হবেনা গরু প্রতি ৪০০ ও ছাগল প্রতি ২০০ টাকা ছাড় নির্ধারনে পবার দামকুড়া পশুহাট চালু

জিয়াউল কবীর স্বপন:

দীর্ঘ ১৬ বছর পর চালু হচ্ছে রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। আজ বুধবার সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে এ পশু হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। দামকুড়া পশুহাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ইজারা নিয়েছেন।

বিক্রেতাদের উৎসাহিত করতে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে। এই ছাড়পত্রের টাকা দিবেন পশু ক্রেতা।বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের নতুন ইজারাদার শাহজাহান আলী চেয়ারম্যান। তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রবিবার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থ দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো পবার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। এতে পবা উপজেলা বাসীর ঐতিহাসিক আশা পুরুন হয়েছে। দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী ও ডানপন্থি রাজনৈতিক নেতারা এ হাটের কার্যক্রম সফল হতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD