নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আ.লীগ নেতা গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া এবং কেন্দুয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ডিবি পুলিশ পূর্ব এর অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান। গত ৫ আগস্ট অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভীতি-সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে সিএনজি ও গাড়ী ভাঙচুরসহ অগ্নি সংযোগ করে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটানো এবং যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফাতারকৃত ২ জনকে জেলা আদালতে প্রেরণ করা হয়। মামলা বাদী হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত রজমান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৬)।এরআগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে নেত্রকোনা পৌরশহরের মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেন ও তার সঙ্গীয় ডিবি সদস্যরা।এসব তথ্য নিশ্চিত করে মো. ইকবাল হোসেন বলেন, গোপনীয় তথ্যের ভিত্তিতে কেন্দুয়ার সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া এবং একই উপজেলার আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ বুধবার সংগঠিত একটি বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM