ক্ষেতলালের সকালের সংযোগ সম্পাদক ও প্রকাশক রাশেদ গ্রেপ্তার।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল হতে প্রকাশিত অনিবন্ধিত অনলাইন পোর্টাল সকালের সংযোগ২৪ এর সম্পাদক ও প্রকাশক রাশেদ খান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার খঁড়িকাটা গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।
দ্বায়িত্বশীলসুত্রে জানা যায়, ঢাকার এক নারী সঙ্গীত শিল্পীর একটি ইউটিউব চ্যালেন দেখভাল করতো রাশেদ। ওই ইউটিউব চ্যানেলটির ভ্যালুয়েশন ছিল প্রায় ২৫ লক্ষ টাকা৷ একসময় রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওই চ্যানেলের সকল গানের ভিডিও ডিলিট করে দেয়। এ নিয়ে ঢাকার ওই নারী শিল্পী রাশেদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ করেন। এনিয়ে থানায় দুই পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করা হয়৷ কিন্তু এর সুরাহা না হওয়ায় ওই নারী ঢাকার সাইবার আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।
গ্রেপ্তারকৃত- উপজেলার খঁড়িকাটা গ্রামের গ্রামের বেলালের ছেলে রাশেদ খান মিলন(৩২)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং বলেন, এ মামলার বিস্তারিত জানা নেই। ঢাকার সাইবার আদালতের মামলার ওয়ারেন্ট মূলে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাকে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM