সাভারে ডাষ্টবিন হতে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ আলম।
মোঃ রাজিবুল ইসলাম স্টাফ রিপোর্টার :
২৩/৪/২০২৫ইং তারিখে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেতুকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি ও ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুমিজ উদ্দিন ও ছাত্রদল নেতা নাঈম খানসহ আরো অনেক নেতাকর্মী।
মোঃ খোরশেদ আলম বলেন, গত রোজার আগে সাভার এলাকায় ডাষ্টবিন হতে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর চিকিৎসা সেবা সুষ্ঠ ভাবে পরিচালনার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ হাসপাতালে যাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুদানের অর্থ শিশু সেতুর বর্তমান অবিভাবকের হাতে তুলে দেই। উল্লেখ্য সেতু জন্মগত হার্টে একটা বড় ছিদ্র নিয়ে জন্মগ্রহন করে।
তিনি সেতুর জন্য সাভারবাসী সহ সবার নিকট দোয়া কামনা করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM