সরিষাবাড়ীতে ইসলাম নিয়ে আলোচনা করায় ইমামকে মারধর করার অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর নয়াপাড়া জামে মসজিদের ইমাম মোঃ জামিনুর ইসলামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার রাত ৯ টার দিকে মজনু দোকানের সামানে মসজিদের ইমাম
ইসলাম নিয়ে আলোচনা করায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে
ইমামকে মারধর করে।
জয়নগর নয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি
আবু বক্কর বকুল মিয়া বলেন,মসজিদের ইমামকে মারধর করে মোস্তফা,আমরা সমাজবাসী মোস্তফার বিচার দাবি করছি।
জয়নগর নয়াপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বেলাল খান বলেন,আমাদের সমাজের ইমামকে মারধর করে মোস্তফা।ইমামের পক্ষে সমাজের আঃ আজিজ প্রতিবাদ করায় মোস্তফা সহ দুলাল মিয়া, মোঃ বিপুল মিয়া, মুক্তা মিয়া, মোছাঃ বীনা বেগম ও ইমামুল হক হামলা চালিয়ে মারধর করে।এতে আহত হন, আঃ আজিজ, সুমন মিয়া ও শহীদ মিয়া।পরে এদেরকে স্থানীয় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
ইমামকে মারধর করার প্রতিবাদে বক্তব্য রাখেন, মসজিদের সভাপতি শামসুল হক,সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বেলাল খান,সহ-সভাপতি আবু বক্কর বকুল,সমাজের সুমন মিয়া, খোরশেদ আলম,মামুন মিয়া,সোহরাব আলী,মামুন খান,শহীদুল্লাহ্, নূরজাহান বেগম ও ফিরোজা বেগম।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ চাঁদ মিয়া জানান, এই বিষয়ে দুটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM