নেত্রকোনার কেন্দুয়ায় কাঞ্চন মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় পারিবারিক কলহে ভাগিনা ও ভাগিনা বউ কর্তৃক মারপিটে মামা কাঞ্চন মিয়া (৬৫) হত্যাকান্ডে মামলার প্রধান আসামি ভাগিনাকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ভাগিনা মাজাহারুল ইসলাম (২১) নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।মামলার তদন্তকার্য চলাকালীন সময়ে সোর্স নিয়োগসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঞ্চন হত্যা মামলার প্রধান আসামি মাজাহারুলের সন্ধান পায় পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কে পাশে কাজ করা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।মামলাটির প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি জানান, গ্রেফতারকৃত মাজাহারুল ইসলাম ও তার স্ত্রী মিলে প্রায় সময় মাজাহরুলের মায়ের সাথে ঝগড়া বিবাদ করতো। এতে মাজাহারুলের মা অতিষ্ঠ হয়ে তার ভাই ভুক্তভোগী কাঞ্চন মিয়াকে জানান। গত ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ভুক্তভোগী ঘটনা জানতে ও বিচার করার জন্য নওপাড়া গ্রামের বোনের বাড়িতে আসেন। মায়ের সাথে ঝগড়া বিবাদ ও মারপিটের কারণ জানতে চাইলে ভুক্তভোগীর সাথে মাজাহারুলের বাক-বিড়ন্ডা শুরু হয়। একপর্যায়ে মাজাহারুল ও তার স্ত্রী দুজনে মিলে মামা কাঞ্চন মিয়াকে (৬৫) মারপিট করে গুরুত্বর আহত করেন। এতে ভুক্তভোগীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে কেন্দুয়া উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৫টার দিকে কাঞ্চন মিয়া মৃত্যুবরণ করেন।এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে আসামিকে জেলা আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM