নেত্রকোণায় ডিবি`র বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো: তানবীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র। নেত্রকোনা
ডিবি পুলিশ পূর্ব এর অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান আজ সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে ডিবি পূর্ব এর তত্ত্বাবধানে (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এস আই মোঃ তোফায়েল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র মাদক কারবারি মো: তানবীর হোসেনকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে। পরে, ২১ এপ্রিল সোমবার দুপুরে আসামি তানবীর এর বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM