1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

দিনাজপুরে গাবুড়া বাজারে জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

দিনাজপুরে গাবুড়া বাজারে জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার

দিনাজপুর প্রতিনিধি:

জমে উঠতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটোর বাজার দিনাজপুর সদর উপজেলার গাবুড়া। তবে এবার টমেটোর বাজার দর গত বারের তুলনায় কম হওয়ায় কপালের দুশ্চিন্তা ভাঁজ কৃষকের। সার কীটনাশক সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মত সুবিধা করতে পারছে না, বলে জানান তারা। এদিকে কৃষকের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার থেকে। প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার টমেটো কেনা-বেচা হয় এই বাজারে।
দেশের সবচেয়ে বড় টমেটোর বাজার দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া টমেটোর বাজার। কৃষকেরা বিভিন্ন এলাকা থেকে টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টমেটোর হাট চলে দুপুর বারোটা পর্যন্ত। কৃষকেরা ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে খাঁচায় সাজিয়ে সাইকেল, ভ্যানে বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। পাইকাররা কৃষকের কাছ থেকে এসব টমেটো কিনে তা বাছাই করে বাক্স করে ট্রাক বোছাই করে স্বযন্তে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এই টমেটো বাজার থেকে রাজধানী সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় ৫০-৬০টি ট্রাক। ব্যবসায়ীরা বলছেন ফলন ভালো হওয়ায় এবার কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।প্রকারভেদে প্রতি মণ টমেটো কিনছেন ৩৫০-৫৫০ টাকা দরে। গ্রীষ্মকালীন এই টমেটো কেনা-বেচা শুরুতে কাঙ্খিত দাম না পাওয়ায় খুশি নয় টমেটো চাষীরা। সার কীটনাশক সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে টমেটোর বর্তমান বাজারে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। টমেটো চাষীরা বলছেন এই অঞ্চলে টমেটো সংগ্রহরক্ষণের জন্য একটি হিমাগার হলে বেশ উপকৃত হবে টমেটো চাষীরা। পাশাপাশি প্রতি মণ টমেটো ৬০০-৭০০ টাকা দরে বিক্রি করলে তারা লাভবান হবেন বলে জানালেন কৃষকেরা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাফর ইকবাল বলেন- গত বছর দিনাজপুর জেলায় নাবী জাতীয় গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়। ৯৭৫ হেক্টর জমিতে। এবার কৃষকেরা আলু সহ অন্যান্য আবাদ নিয়ে ধাবিত হওয়ায় দিনাজপুর এ আবাদ কিছুটা কমেছে। কৃষকেরা জাতে ভালো ফলন পায়, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD