গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি পরিচিতি ও নবীন বরণ
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি নামে একটি সংগঠনের ৫১ সদস্যের গোয়ালন্দ উপজেলা শাখা কমিটির আত্ম প্রকাশ হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেল ৪ টায় উপজেলা হলরুমে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নবীন শিক্ষকদের বরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাসরিন নাহার, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকবুল হোসেন।
অনুষ্ঠানে নবীন ৮ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ খান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার খান, প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM