লামায় তিনদিন ব্যাপী ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি:
আজ ২০ এপ্রিল ২০২৫ইং তারিখ থেকে ২২ এপ্রিল পর্যন্ত, লামা উপজেলা পরিষদ হলরুমে ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক" প্রশিক্ষণ কর্মশালা চলবে। লামা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় তিনদিন ব্যাপী "ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক" প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
লামায় রিসোর্ট মালিকদের পর্যটন সম্পর্কিত "Sustainable Hospitality & Tourism Excellence Training for Lama Resort Owners" প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন,জনাব সালেহা বিনতে সিরাজ, পরিচালক (যুগ্নসচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। এসময় লামা উপজেলার সকল রিসোর্ট মালিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে, পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় তিনদিন ব্যাপী "ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক" প্রশিক্ষণের মাধ্যমে রিসোর্ট মালিকদেরকে দক্ষ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।এই প্রশিক্ষণের মাধ্যমে লামা পর্যটন রিসোর্টে পর্যটনদের গুণগত সেবার মান উন্নতিকরণে সহযোগিতা হবে। লামা পর্যটন রিসোর্ট সেবার গুণগত মান উন্নতি হলে পর্যটনের সংখ্যা আশা অনুরূপ বাড়বে। পর্যটনদের সেবা দিয়ে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে রিসোর্স মালিকদের দৃষ্টি রাখতে হবে।
তাছাড়াও কোন অন্যায়/ বেআইনি ভাবে কোন পর্যটন হয়রানির স্বীকার না হয় সেই লক্ষ্যে লামা উপজেলা প্রশাসন রিসোর্ট এলাকায় tourist পুলিশ মোতায়ন করার জন্য সচেতন মহলের দাবি। লামা সচেতন মহলের আশা করেন, রিসোর্ট মালিকদের ব্যবসায়ের মূল নীতি হতে হবে সেবাই!! রিসোর্ট মালিকদের অনৈতিক ব্যবসা পরিহার করতে হবে। কটেজ ভাড়া দেওয়ার সময় পর্যটনদের সাথে যেরকম সেবা দেওয়ার কথা বলে থাকেন সেই কথা অনুযায় সেবা দেওয়ার চেষ্টা করা উচিত!! অন্যথায় ওই কথার ব্যর্থয় হলে পর্যটনদের মাঝে বিরূপ মন্তব্য সৃষ্টি হয় যার ফলে পর্যটনরা বিভিন্ন রকমের মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায়। যার কারণে অনেক পর্যটন আস্তে আস্তে লামা পর্যটন এলাকায় আসতে ভবিষ্যতে অনীহা প্রকাশ করবে !
বিঃদ্রঃ ২৩শে ও ২৪শে এপ্রিল দুই দিন ব্যাপী রিসোর্টের ম্যানাজারদের "টুরিস্টের সেবা বিষয়ক প্রশিক্ষণ" অনুষ্ঠিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM