বগুড়ায় বার্মিজ ধারালো চাকুসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
আব্দুল হালিম বগুড়া:
বগুড়ার নারুলি পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, ১৯/৪/২৫ রাত্রিবেলায় ডিউটিরত বউবাজার এলাকায় পুলিশ সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে নাদিমের দেহতল্লাশী করে বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানায়ায নাদিম শাজাহানপুর উপজেলার খরনা কুন্দ দেশমা গ্রামের নুর আলম হত্যা মামলার আসামি।
মামলা সূত্রে জানা যায়, নিহত নূর আলম হাঁসের খামার নিজ এলাকায় ইট-বালুর ব্যাবসা করতেন। নিহত নূর আলম শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোফাজ্জল হোসেন কনিষ্ঠ পুত্র।
সন্ত্রাসী নাদিমসহ স্থানীয় সন্ত্রাসীরা ইট-বালুর ব্যাবসা জেরে গত ০৫/০৮/২৪ ইং দিনগত সন্ধ্যা রাত্রিতে বেলায় দেশীয় তৈরি ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে নূর আলমকে।
সন্ত্রাসী নাদিমসহ আসামিরা নূর আলমের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনা স্থল ত্যাগ করে। যাওয়ার সময় নিহত নুর আলমের ব্যবহারিত মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।
নিহত নুর আলমের বন্ধু মিস্টার সঙ্গে থাকার কারণে মারপিট করে গুরুত্ব আহত হয়।
নিহত নুর আলম ও তার বন্ধু মিস্টার কে উদ্ধার করে স্থানীয় জনগণ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নুর আলম কে মৃত্যু বলে ঘোষণা করে।
স্থানীয় জনসাধারণ জানা যায়, মামলার আসামি নাদিম একই গ্রামের মুক্তারের ছেলে নাদিম ওরফে সন্ত্রাসী নাদিম নামে পরিচিত ।সন্ত্রাসী কর্মকান্ড করার কারণে নাদিমকে তার পরিবার তাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়।
দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আবারো সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নূর আলম কে হত্যা করে।
নিহত নূর আলমের মা বাদী হয়ে শাহাজাহানপুর থানায় নাদিম ওরফে সন্ত্রাসী নাদিমসহ ১২ জন আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM