৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:
৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।আজ রবিবার(২০এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, নেত্রকোণা জেলা শাখা এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।মানববন্ধন চলাকালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ৬ দফা দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ শামছুল আলম, সদস্য সচিব মোঃ আনিছুল হক, পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি আব্দুল হেলিম, আটপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, আন্দোলন বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও এমদাদুল হক প্রমূখ।মানববন্ধনে বক্তারা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতিদ্রুত অনুদান ভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণসহ ৬ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM