রাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের জরুরি বাইক সার্ভিস
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে 'জরুরি বাইক সার্ভিস' চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে এসে সঠিক কেন্দ্রে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। অনেক সময় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে নিজ কেন্দ্রে পৌঁছাতে পারেন না পরীক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের এই সংকট কাটাতে ছাত্রদলের এই আয়োজন প্রশংসা কুড়াচ্ছে সবার মাঝে।
শনিবার (১৯ এপ্রিল) 'এ' ইউনিট তথা
কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি অরাজনৈতিক জেলা ও উপজেলা ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। পুরো রাবি ক্যাম্পাসই ভরে যায় চেয়ার-টেবিল-ব্যানারে। বরাবরের মতো এবারো শিক্ষার্থীদের সহযোগিতায় এদিন দারুন কিছু উপহার দিতে পেরেছে রাবি শাখা ছাত্রদলের বাইক সার্ভিস।
পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি একা প্রথম রাজশাহীতে আসছি কিছুই চিনি না। ভাইদেরকে বলার পর তারা আমাকে যে ভবনে পরীক্ষা সেখানে নামিয়ে দিয়ে গেলেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্র চিনে না তাদের জন্য এটা খুবই হেল্পফুল।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের বাইক সার্ভিসের বাইকগুলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। এখানে সর্বমোট ১১টি বাইক কাজ করছে। বাইক সার্ভিস এর তত্ত্বাবধানে রয়েছে ছাত্রদলের কর্মী নাহিউল জীবন। এছাড়াও আমাদের মেডিকেল সেবা, ট্রাফিক সেবা, খাবার পানি, স্যালাইন, শিক্ষার্থীদের তথ্যসেবা,অভিভাবকদের বসার ব্যবস্থা রয়েছে৷ রাবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান তিনি।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী দল শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় কাজ করবে ততক্ষণ আমি তাদের প্রশংসা করবো। তারা যে মিটিং মিছিল বাদ দিয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে এটা সত্যি প্রশংসনীয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM