রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি।
রাজশাহী ব্যুরো :
রাজশাহী আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ (২৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মো: জাকিরের ছেলে।
সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ।
ঘটনার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়।
পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM