1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে নারী উদ‍্যােক্তাদের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

সরিষাবাড়ীতে নারী উদ‍্যােক্তাদের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ”তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ‍্যােক্তাদের প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প সরিষাবাড়ী শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিজনেস প্রশিক্ষক কাজী ফিরোজ হোসেন,
ইন্টেরিয়ার প্রশিক্ষক আশিক পাঠান,ক‍্যাটারিং প্রশিক্ষক মনিরা ইয়াসমিন,সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,সহ বিভিন্ন ক‍্যাটারিং এর প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ৩০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণের মধ্যে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD