রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে এক যুবককে হত্যার প্রধান আসামী গিয়াস‘কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র্যাব-৫।
রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলায় ভুট্টা ক্ষেতে রফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি মো. লতিফুল ইসলাম গিয়াস (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকা আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বিকেলে বাঘার সিকরামপুর এলাকায় গিয়াসের ভুট্টা ক্ষেতে ঘাস কাটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে
রফিকুলকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে গিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার পর গিয়াস আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তাকে বাঘা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM