শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান
(শরীয়তপুর প্রতিনিধি:)
শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকিসহ বেশ কিছু অনিয়ম উঠে আসে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন ও নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় করে থাকেন এমন অভিযোগ উঠে। পরে তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন।
এসময় ২০২১ সালের একটি দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে আসে। অনিয়মের উঠে আসা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM