নেত্রকোণায় খালিয়াজুরীতে বজ্রপাতে ৩ জন কৃষক নিহত
শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক তিন স্থানে বজ্রপাতে ৩ জন কৃষক নিহত হয়েছেন। এছাড়াও ১ জন আহত হন।নিহত ৩ জন হচ্ছেন, খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামের সম্বর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্টপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৭০)। আহত হয়েছেন, রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে রনু মিয়া (৩০)।
মঙ্গলবার (১৫এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন স্থানে বিকাল ৫টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। রসুলপুর গ্রামে বেশ কয়েক জন কৃষক ধনু নদীর পাড়ে হাওর থেকে কেটে আনা বোরো ধান শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তার পাশে থাকা রুনু মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্টপুর গ্রামের কবীর হোসেন বাড়ির সামনের হাওরে ধান কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।
হায়াতপুর গ্রামের রশিদ সরকারের ছেলে রাখাল সরকার বাড়ির সামনের হাওর থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টিপাতের মধ্যে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে রাখাল সরকার ঘটনাস্থলে মারা যায়। এ ব্যপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে তিন জন নিহতের কথা স্বীকার করে বলেন, তাদের লাশ দাফন কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে অনুদান প্রদান করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM