রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪ জন।
রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১১ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইনজামামুল হক কানন (২৮), রফিক হাজী (৪৮), মো: সহিদ হাসান (২৩), মো: শুভ আহমেদ (২০), মো: রিয়াদ ইসলাম (২১) ও মো: আবীর হাসান (২১)।
ইনজামামুল হক রাজশাহী মহনগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকার মো: একরামুল হকের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামীলীগ কর্মী রফিক হাজী পবা থানার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সাহিদ হাসান কাশিয়াডাঙ্গা থানার মো: আ: গফুরের ছেলে, শুভ আহমেদ একই এলাকার মো: সাইদুল ইসলামের ছেলে, রিয়াদ ইসলাম মৃত তোমাম্মেল হকের ছেলে এবং আবীর হাসান মো: মানিকের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM