মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে চালানের কপি না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ২২ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী বাজারের সবজি আড়ৎ ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানের প্রথমে গাংনী সবজি আড়ৎ এলাকায় মেসার্স বন্ধু সবজি ভান্ডারে চালানের কপি না থাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তার তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, গাংনী বড় বাজার এলাকায় মেসার্স ভাই ভাই স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল গুলো জব্দ করা হয়।
অভিযানে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য গুলো র্যাব ক্যাম্পের বিপরীতে পরিত্যক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় গাংনী উপজেলা স্যানিটারী অফিসার মশিউর রহমান ও গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM