মুন্সীগঞ্জে পালিয়ে থাকা ৭ হত্যা মামলার আসামী গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে পালিয়ে থাকা এজাহার নামিয়ে ৭টি হত্যা মামলার আসামি আপেল মাহমুদকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৩ এপ্রিল) মুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ ঢাকা জেলার সাভার উপজেলার ভাটপাড়া রেডিও কলোনির মৃত শুক্কুর মুন্সীর ছেলে।
জানা যায়, মামলার পর দীর্ঘদিন যাবত মুন্সীগঞ্জে এসে পালিয়ে ছিলেন মাহমুদ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে র্যাব ১১ সিপিসি-১ তাকে গ্রেফতার করে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM