রাজবাড়ীতে আ. লীগের ১৯ নেতাকর্মী কারাগারে
জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ ১৯ জনকে জেলহাজতে পাঠানো হয়।
আসামিরা সকালে রাজবাড়ী আদালতে হাজির হয়ে জামিন চাইতে যান।
এ সময় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।
৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM