রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৫ জন
রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ফজর আলী (৫৭), মো: শিমুল (৩৫) ও মো: রফিকুল ইসলাম (৫০)।
ফজর আলী রাজশাহী মহানগরীর পবা থানার উজিরপুকুর এলাকার নেয়ামত আলীর ছেলে। সে ৮ নম্বর পারিলা ইউনিয়ন ও ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি। আওয়ামীলীগ কর্মী শিমুল বোয়ালিয়া থানার বাশার রোড এলাকার মো: জাহাঙ্গীরের ছেলে এবং একই থানার টিকা পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM