আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার।
রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরী’র মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: পিয়ারুল (২৭), মো: রতন আলী (২৫), মো: সোহেল (২৭), মোহাম্মদ আলী (৩১), মো: রবিউল ইসলাম (৩৭) ও মো: সুমন (৩৪)। তারা সকলেই নগরীর মতিহার থানা সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (১১ এপ্রিল দিবাগত) রাত দের টায় আরএমপি ডিবি’র এসআই মো: তৌহিদুল ইসলাম ও তাঁর টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ২ টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM