লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মো: শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি ঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতম ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মামুনুল রশিদ প্রেস খতিব গজালিয়া ইউনিয়ন জামে মসজিদ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুর হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়েত ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মহিউদ্দিন সুমন গজালিয়া ইউনিয়ন বিএনপি। আরো বক্তব্য রাখেন গজালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ।
বক্তৃতারা আরো বলেন ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন।
সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ইসরাইল-বিরোধী নানা স্লোগানে গজালিয়া ইউনিয়নের সাধারণ মানুষরা মুখরিত হয়ে ওঠে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM