সরিষাবাড়ীতে অবাধে চলছে জমজমাট জুয়ার আসর
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্ব চর এলাকায় দীর্ঘ দেড়মাস যাবৎ অবাধে চলছে জমজমাট জুয়ার আসর।তবুও নেই কোন প্রশাসনিক তৎপরতা।
এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ,এলাকায় মাদক ও জুয়া খেলা বেড়েছে,এতে নষ্ট হচ্ছে যুবসমাজ।বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীদের সংবাদের ভিত্তিতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্ব চর এলাকায় গিয়ে জোয়াড়িদের দল বেধে জুয়া খেলতে দেখে যায়।পরে সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থলে জুয়াড়িদের জুয়া খেলার নানান সরঞ্জামাদি পড়ে থাকতে দেখা যায়।
আরো জানা যায়,গত দেড় মাস যাবত, স্থানীয় কিছু মাদক সেবী ও জুয়াড়ি চাপারকোনা ভূমি অফিস সংলগ্ন ঝিনাই নদীর পূর্ব পাড়ে গোলাপ হোসেনের গাছের বাগানের ভিতর প্রতিদিন তাস দিয়ে জুয়া খেলার আসর বসায়।এ আসর চলে সকাল হতে সন্ধ্যা নাগাদ।বিষয়টি রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের নজরে এলেও, শুধু আসেনি প্রশাসনের নজরে।
নাম প্রকাশনে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, আমরা ভয়ে কিছু বলিনা।বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ সকলেই জানে এবং প্রশাসনও অবগত আছেন বলে আমাদের মনে হয়।কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না,তবে এই জুয়া খেলার আসর বন্ধ না হলে,এলাকার উঠতি বয়সী যুবক ও জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে। প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে নিঃস্ব হচ্ছেন।চলমান জুয়া আসর নিয়ে এ এলাকার অভিভাবক ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।জুয়ার আসরকে ঘিরে সরিষাবাড়ীতে চুরি ছিনতাইয়ের মত নানাবিধ অসামাজিক কর্মকান্ড। তাই অবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ চাঁদ মিয়া বলেন, জুয়া খেলার বিষয়টি আমি অবগত না।তবে বিষয়টি আমি জানলাম। পরবর্তীতে ব্যবস্থা নিবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM