1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন: বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তির মহড়া জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড উত্তর বাড্ডা থেকে সাতারকুল ব্রিজ: ৬ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাজেকের জৌপুই পাড়ায় চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু নবনির্বাচিত জেলা জামায়তের আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা

সাপাহারে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার পঠিত

সাপাহারে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২শ জনকে উফশী ধানের বীজ এবং ২০ জনকে তিল বীজ প্রদান করা হয়। ১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ,১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি প্রদান করা হয়।

এসময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত,উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা গোলাম রব্বানী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ উপকারভোগী কৃষকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD