চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার দুই আসামী গ্রেফতার
মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পরিচালিত অভিযানে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামীদের একজন জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার আতাউর রহমানের ছেলে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং অন্যজন একই উপজেলার মিয়াপুর এলাকার সাইদুর রহমানের ছেলে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাশ আলী (৪০)।
এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরিফ এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আক্কাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিন্তু তাদের ধরতে র্যাবের গোয়েন্দা দল মাঠে সক্রিয় থাকায় মঙ্গলবার দিবাগত রাত ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আক্কাশকে এবং রাত সাড়ে ৯টায় রানীহাটি বাজার এলাকা থেকে আরিফকে ধরতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM