শ্রীপুরে যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুজাহিদ শেখ, শ্রীপুর প্রতিনিধি:
মাগুরা জেলা যুবদলের সদস্য মোঃ মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা যুবদলের আয়োজনে সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM