সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ার অপরাধে আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানের উপর আঘাত করে ‘কান ছিঁড়ে’ ফেলার অভিযোগ উঠেছে মাদকাসক্ত সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে।মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঐ ভিক্ষুক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পরে সংবাদ পেয়ে মাদকাসক্ত ঐ যুবক সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়,ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবর রহমান এর ছেলে সোহেল রানাদের বাড়িতে আসেন।এসময় ভিক্ষুক যখন তাদের কাছে ভিক্ষা চান তখন মাদকাসক্ত সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের উপড় লাঠি দিয়ে আঘাত করে।আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়।পরে স্থানীয়রা ভিক্ষুককে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।এদিকে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযুক্ত সোহেল কে আটক করেন।
স্থানীয়রা আরো জানান, সোহেল মাদকাসক্ত ছেলে। মাদকসেবনের ফলে অনেক সময় সে উল্টাপাল্টা করে মানুষকে গালিগালাজ করে।ভিক্ষুকের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা খুবই নেক্কার জনক। ভিক্ষুকটি প্যারালাইজডে (শারীরিক প্রতিবন্ধী) তাকে মারা তার ঠিক হয়নি।
এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে গলির মধ্যে পড়ে গিয়ে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, এঘটনায় তৎক্ষণাত সংবাদ পেয়ে সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM