ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৮ এপ্রিল বেলা ১১টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র-জনতা। এসময় ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মোবাশশের আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ন সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক কেএম সাজিন ও ফাহিম ফয়সাল রাফিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে। তারা হামলা করে শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে। গাজাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিচ্ছে। যা নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM