1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হাইমচরে জাতীয় সমবায় দিবস পালিত ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস – ২০২৬ উদযাপন চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা লক্ষ্মীপুরে ৮ মাসে কুরআন মুখস্থ করলো শিশু আব্দুর রহমান।

গাজায় গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাবি ছাত্রদলের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার পঠিত

গাজায় গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাবি ছাত্রদলের 

রাবি প্রতিনিধি :
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের লাগাতার বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে উক্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উক্ত কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের কর্মী মাহমুদুল হাসান বলেন,
এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা’র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই।শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।

সর্দার জহুরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস,এম মিঠু বলেন, আরব হলো পশ্চিমা দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হত তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এই বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।

তিনি আরো বলেন,ইসরাইলের মতোই বর্বর ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী।এদেশের মানুষের ভোটাধিকার,মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD