নালিতাবাড়ীতে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর ৭ বছরের সম্পর্ক অস্বীকারের অভিযোগ যুবকের বিরুদ্ধে
আল-আমিন স্টাফ রিপোর্টার:
প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রলোভনে ফেলে দেশের বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকারের অভিযোগ ওঠেছে নওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
৬ এপ্রিল রোববার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে লিখিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী (২৬) এমন অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের এক কৃষকের কন্যা এবং নেওয়াজ শরিফ শাকিল শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।
লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে শহরের আড়াই আনী বাজার মহল্লার জনৈক ব্যবসায়ীর ছেলে নেওয়াজ শরিফ শাকিল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে প্রেমিকদ্বয় কক্সবাজার ও মধুটিলাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। বিয়ের প্রলোভনে ফেলে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও শাকিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়।
তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকারের পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুকমীও দেয় শাকিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে প্রতিকার না পেলে আত্মহননের হুমকীও দেন ওই তরুণী।
সংবাদ সম্মেলনে ওই তরুণী নেওয়াজ শরিফ শাকিলের সাথে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ছাড়াও কল রেকর্ড ও বিভিন্ন স্ক্রীনশট প্রকাশ করেন।
এ বিষয়ে নেওয়াজ শরীফ শাকিলের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, একসাথে পড়াশোনার সুবাদে ওই তরুণীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। কোনপ্রকার প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM