আরএমপি ডিবির অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত সাকিব আনজুম হত্যা মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো: নয়ন ইসলাম শক্তি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
আজ ২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকায় আসামি নয়ন ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM