যশোরে রেললাইনের পাশ থেকে মরদেহটি মহেশপুরের আঁখির ধর্ষণের পর হত্যা করে সৎ বাবা
যশোরে বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে মরাদেহ ফেলে যায় তার সৎ বাবা মিন্টু । মেয়েটি নাম আঁখি (১৮)।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্ৰামে বাড়ি। যশোর ডিবি পুলিশের জালে তার সৎ বাবা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। গতকাল (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর মরদেহটি উদ্ধার হয়।ডিবির এসআই মফিজুল ইসলাম জানান ,এ ঘটনায় সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত চলছে । উল্লেখ্য সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অঙ্গাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতায়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে । মরদেহ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM