মার্চ ২৯, ২০২৫, ৭:১২ পি.এম
রাজবাড়ীতে বরাট একতা ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ীতে বরাট একতা ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে বরাট একতা ক্লাবের কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য, ক্লাবের খেলোয়াড়সহ স্থানীয় এলাকাবাসী ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ক্লাবের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৫শত মানুষের সমাগম ঘটে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM