রঞ্জু হত্যাকারীবিচারে দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মো:ফারুক আহমেদ টাঙ্গাইল:
টাঙ্গাইলে ভূঞাপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মীকে পিটিয়ে হত্যা প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহত রঞ্জুর স্বজন ও এলাকাবাসী
শনিবার বেলা ১১ টায় ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার (৩৫) নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকসেবীর বিরুদ্ধে। এনিয়ে শনিবার বেলা ১১ টায় ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
জানায়ায় গত শনিবার (২২ মার্চ) রাতে টাঙ্গাইলের বাসাইলের কাশিল গ্রামের মাদকসেবীরা তাকে পিটিয়ে হত্যা করে।
রোববার (২৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রঞ্জু খন্দকার জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM