নবীগঞ্জের ইনাতগঞ্জে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ
মীর দুলাল বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে ডাকাতি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে চার ডাকাত।
উত্তেজিত জনতা তাদের ধরে উত্তম-মধ্য দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৭ মার্চ দিনগত রাত প্রায় ১২টার দিকে।
লামলীপাড় গ্রামের কাছে নবীগঞ্জ সড়কের পাশে শাহিন মিয়া তার দোকানে অবস্থান করছিলেন।
ঠিক তখনই দেশীয় অস্ত্র নিয়ে চারজন ডাকাত তার দোকানে হামলা চালায়।
শাহিন মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের আটক করে এবং দোকানে তালাবদ্ধ করে রাখে।
মুহূর্তেই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র, এসআই অনিক পাল ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
উত্তেজিত জনতা তখন ডাকাতদের পুলিশের হাতে না দিয়ে নিজেরাই বিচার করার দাবি জানায়।
পরে কৌশলে পুলিশের একটি দল সতর্কতার সাথে ডাকাতদের গাড়িতে তুলে দ্রুত থানায় নিয়ে যায়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM