নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে ভর্তি
জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় ৬ জন ব্যাক্তিকে উদ্ধারের পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধারের পর পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করেন। তবে এখনও জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর মডেল থানার এসআই হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে ১ জনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। এবিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে তারা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছিলেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM