রাজশাহীতে আনসার ও ভিডিপি কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রাজশাহী ব্যুরো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, বুধবার সকালে প্রথম প্রহরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব আশিষ কুমার ভট্টাচার্য, (বিভিএমএস) ।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের পরিচালক ড. লুৎফর রহমান, (বিভিএমএস) এবং জেলা কমান্ড্যান্ট রাজশাহী জনাব আরিফ বিন জলিল(বিভিএমএস, বিভিএম) , বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা সহ, উপজেলা প্রশিক্ষক, আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসারের সদস্যরা।
‘পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো হয়।
এদিন মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরনকারী সকল বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে রাজশাহী রেঞ্জ ও জেলা কার্যালয়ের মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM