জয়পুরহাটে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির প্রমুখ।
সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এতে জয়পুরহাট নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য আলোচনা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM