নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর মতবিনিময়
মোঃ আমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সিঃ সহ-সভাপতি। এমপি প্রার্থী মাওঃ আব্দুল্লাহ আল কায়েস ফ্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির আয়োজনে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল কায়েস।
প্রার্থীর সাথে এসময় উপস্থিত ছিলেন, দলটির উপজেলা কমিটির সভাপতি মাওঃ আবু বকর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনসারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, কোষাধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম সহ অন্যান্য নেততৃবৃন্দ প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মাওঃ আব্দুল্লাহ আল কায়েস এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষনা করেন। তিনি আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM