নেত্রকোনায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর দোয়া ও ইফতার মাহফিল
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আইডিইবি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোনা জেলা শাখা এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। নেত্রকোনা আইডিইবি'র সভাপতি এস এম মুসার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক খান দীপের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা আইডিইবি'র সাবেক সভাপতি নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ বাবু রতন কুমার পন্ডিত, নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল কবীর, নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, নেত্রকোনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, শেখ জামাল উদ্দিন আবীর, নেত্রকোনা আইডিইবি'র সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক ও সহ সভাপতি বাবু সুব্রত বনিক প্রমূখ।দোয়া মাহফিলে দেশবাসীর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইন্জিনিয়ার আলহাজ এ বি মোহাম্মদ আলী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM