শ্রীবরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :
শেরপুরের শ্রীবরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন,বালিজুরি বিট কর্মকর্তা রাকিবুল ইসলাম,জামায়াতী ইসলামীর শ্রীবরদী উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্যের উপ পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন ২৫ মার্চ কালরাতে যে বর্বর হামলা করেছিল তার স্মৃতি চারণ করেন।যারা এই গণহত্যায় শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় মাগফিরাত কামনা করেন। বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসকে আরোও বড় পরিসরে করার অনুরোধ জানান।
এসময়, উপজেলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM