রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রুপগঞ্জ(নারায়নগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় ও সন্ধ্যায় বরুনা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমা আক্তার বাড়িয়াছনি এলাকার আউয়ালের স্ত্রী ও রায়হান বরুনা এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার বিকালে বাড়িয়াছনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে গৃহবধু সুমা আক্তার। স্থানীয়রা পুলিশ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সন্ধ্যা ৭ টার দিকে বরুনা এলাকায় তাইজুল নামে এক ব্যক্তির বাড়ীতে সিলিংফ্যানের সাথে রশি পেচানো অবস্থায় রায়হান এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে ময়নাতন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে জানা যাবে।
লাশ দুটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM