রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য বহিষ্কার
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও প্রাক্তন সভাপতি মুসতাক আহমেদ কে ৫ বছরের জন্য অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ মার্চ) জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন সময়ে বিভাগের আয়-ব্যয়ের নিরীক্ষার বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন এবং তাঁর বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনীত অভিযোগসমূহ খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কতিপয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এসব ব্যবস্থার মধ্যে আছে, পরবর্তী পদোন্নতির তারিখ হতে ৫ বছরের জন্য তাঁর পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। তিনি ৫ বছর কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। বিভাগের পাওনাদি পত্র ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। ৫ বছর তিনি অন্য কোথাও চাকুরি বা খণ্ডকালীন শিক্ষকতা/কোনো দায়িত্ব পালন করতে পারবেন না ও এই ৫ বছর সক্রিয় চাকুরি হিসেবেও গণ্য করা হবে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM