নেত্রকোণার পূর্বধলায় বিশকাঁকুনি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালামকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।তিনি পূর্বধলা উপজেলার বিশকাঁকুনি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত নওয়াব আলী মেম্বারের ছেলে।আজ রবিবার (২৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে, গত শনিবার দিনগত রাতে আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, পূর্বধলা থানায় গত ১২ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে আবুল কালামকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালের আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM