পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
মোঃ সুজন খন্দকার ঃ রাজবাড়ীর গোয়ালন্দে, পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে দুইজনকে ৩ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় তিনটি বাংলা ড্রেজার মেশিন ও দুইটি বালগ্বেট।
বৃহস্পতিবার (২০শে মার্চ) সন্ধায় কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ি যৌথ সহযোগিতায়, অভিযান পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
দণ্ড প্রাপ্তরা হলেন—ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার ইয়াহিয়া মোল্লার ছেলে আলামিন মোল্লা (২২) ও ফরিদপুর সদরের মৃত আব্দুল সরদারের ছেলে মো. সাইদুর রহমান (৫২)।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, পদ্মা নদীর দৌলতদিয়া ফেরীঘাট হইতে পাকশী চ্যানেল পর্যন্ত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে মহামান্য হাইকোর্ট। এই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর কলাবাগান নামক এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলন করছিলো একটি প্রভাবশালী মহল। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে তাদেরকে আটক করে। এসময় তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করে, দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ড্রেজার ও বাল্কহেড ফিরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM