নেত্রকোনার পূর্বধলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১০নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১শে মার্চ ) বিকেলে নারান্দিয়া ইউনিয়ন বিএনপি স্থানীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ আফতাব উদ্দিন শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন,
নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসন ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, সালাহউদ্দিন আহম্মেদ নওয়াব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হাসনাত বেপারী, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য এপিপি এডভোকেট মজিবুর রহমান তালুকদার, মোজাহিদুল ইসলাম লেলিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুলাল, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন আকন্দ, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM