মার্চ ২১, ২০২৫, ৫:৫৫ পি.এম
গোয়ালন্দে ইসরাইল কর্তৃক নিরীহ রোজাদার ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে ইসরাইল কর্তৃক নিরীহ রোজাদার ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর গোয়ালন্দ উপজেলার সকল তৌহিদী জনতার ব্যানারে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি
মুফতি আজম আহম্মেদ, খতিব মুফতি আঃ লতিফ, খতিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা আব্বাস আলী মোল্লা, হাফেজ শরিফুল ইসলাম সহ কয়েক'শ মুসুল্লি।
বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন।
বক্তারা তাদের বক্তব্য বলেন, ইহুদি ইসরাইল পবিত্র মাহে রমজানের দিনে নিরীহ ফিলিস্তিনে বসবাসরত আমাদের মা, ভাই, বোনের উপর হামলা চালাচ্ছে। এমন বর্বরিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৌহিদী জনতা দখলদার ইসরাইলের উপর যুদ্ধ ঘোষণা করছি। আমরা আমাদের কাছে যা আছে তা নিয়েই প্রয়োজনে যুদ্ধ করবো। তারা তাদের বক্তব্যে আরও বলেন, যুদ্ধ করার জন্য আমাদের দেশের সরকার প্রয়োজনে আমাদের জন্য যুদ্ধ করার সরঞ্জাম ও প্রলিক্ষণের ব্যবস্থা করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM